ঘোড়াঘাটে পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি, সংস্কারের দাবী এলাকাবাসীর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটের সিংড়া কলাবাড়ি মাজার মোড় হতে কুলানন্দপুর ও কলাবাড়ি বলগাড়ি হয়ে সালিকাদহ পর্যন্ত

2026-05-07T17:14:37+00:00
2026-05-07T17:16:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি, সংস্কারের দাবী এলাকাবাসীর
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৫:১৬ পিএম  (ভিজিট : ৪৮)
ঘোড়াঘাটে পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি সংস্কারের দাবী এলাকাবাসীর
X

ঘোড়াঘাটে পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি সংস্কারের দাবী এলাকাবাসীর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটের সিংড়া কলাবাড়ি মাজার মোড় হতে কুলানন্দপুর ও কলাবাড়ি বলগাড়ি হয়ে সালিকাদহ পর্যন্ত  প্রায় ১৬ কিলোমিটার পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে পথচারী সহ যানবাহনের  চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

কার্পেটিং উঠে গর্তের সৃষ্টির কারণে  ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই সংস্কারের জোর দাবী জানিয়েছে এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটের সিংড়া কলাবাড়ি মাজার মোড় হতে কুলানন্দপুর ও শালিকাদহ  পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে পাকা সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টিসহ রাস্তার দু’পাশে দেবে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে ঘোড়াঘাট  উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ও রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রায় ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কের দেখ ভাল করে সড়ক ও জনপথ বিভাগ। রাস্তা দু’টির মধ্যে গত চার বছর আগে ৪ কিলোমিটার রাস্তার সংস্কার করা হলেও বর্তমানে অতিবৃষ্টির কারণে সংস্কার করা ৪ কিলোমিটার রাস্তাসহ ১৬ কিলোমিটার রাস্তাই ছোট বড় গর্ত ও দু’পাশে দেবে যাওয়ায় জন দুর্ভোগে পরিণত হয়েছে। ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়ন শাক সবজি চাষে বেশ জনপ্রিয়। সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য কৃষক তাদের উৎপাদিত শাকসবজি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট রাণীগঞ্জ বাজার সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। প্রায় ২০ গ্রামের কৃষক ধান, মরিচ, পাট, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য রাস্তা দুটি দিয়ে নিয়ে যাওয়ার কারনে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসি।

স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের অভিযোগ, ভারী যানবাহন ও পাওয়ার টিলারের অনিয়ন্ত্রিত চলাচল এবং বছরের পর বছর সংস্কার না করায় সড়ক দুটির এই বেহাল দশা। সড়কের গর্ত সৃষ্টি ও দুই পার্শ্বে দেবে যাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি মুমূর্ষু রোগী, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। অনেক সময় অ্যাম্বুলেন্স গর্তে আটকা পড়ে জীবনঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া পণ্য পরিবহণে অতিরিক্ত সময় ও ব্যয় বাড়ায় ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়ছেন। সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করলেও দীর্ঘদিনের অবহেলায় এটি এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। স্থানীয়রা দ্রুত এই সড়কটি টেকসই সংস্কার ও সড়কের দুই পার্শ্বে সম্প্রসারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। সড়কটির আংশিক উন্নয়নের জন্য ইতো মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হয়ে এলে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy