যে কারণে ফজলুর রহমানকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার (০৭

2026-05-07T17:16:09+00:00
2026-05-07T18:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে ফজলুর রহমানকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৬:১৭ পিএম  (ভিজিট : ৮৬)
ফজলুর রহমান ও প্রধানমন্ত্রী
X

ফজলুর রহমান ও প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (০৭ মে) কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সরকারি এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বিকেল ৪টায় সচিবালয়ে প্রবেশ করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন এবং জরুরি সহায়তার বিষয়গুলো তুলে ধরবেন।

এর আগে, গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী আমাকে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে। অন্য কোনো সরকার এভাবে আগে ঘোষণা দেয়নি। এটা অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।’

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতি এবার অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ। তার ভাষায়, ‘আমার স্মরণকালের মধ্যে ধানের হাওরে এত বড় ক্ষতি আর কখনো দেখিনি। এবার শুধু আগাম বন্যা নয়, টানা বৃষ্টিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির বিভাজন ছাড়াই সব এলাকা প্লাবিত হয়েছে। তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই তিনি এলাকায় যান এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy