বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

স্বাস্থ্য

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে

2026-05-07T17:27:01+00:00
2026-05-07T17:27:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৭১)
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন
X

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ৮টা ৫০ মিনিটে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাগুরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এরপর সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলী আহমেদ, ভাইস চেয়ারম্যান আহামেদ হোসেন, সেক্রেটারি মো. মাসুদ হাসান কিজিল, সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডা. মাসুদুল হক ও শিকদার মনজুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “United in Humanity”। 

বক্তারা বলেন, এ প্রতিপাদ্য আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল চেতনাকে ধারণ করে। জাতি, ধর্ম, বর্ণ ও ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বানই এর মূল বার্তা।

বক্তারা আরও বলেন, দুর্যোগ, সংঘাত ও সংকটময় সময়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বৈষম্যহীনভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মীরা নিরলসভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

তারা সহানুভূতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।







Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy