বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন। বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক

2026-05-07T17:44:41+00:00
2026-05-07T17:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৪৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন। বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন।  

ফাইনাল ম্যাচ উপভোগ করে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি রায়হান আল মুঘনি।

চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশনকে আকর্ষণীয় ট্রফি, ২০ হাজার টাকার প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়। রানার্সআপ দৈনিক কালবেলাকে আকর্ষণীয় ট্রফি, ১০ হাজার টাকার প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়।

টাইব্রেকারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন গোল্ডেন বুট।

এর আগে দীপ্ত টেলিভিশন সেমিফাইনালে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে। দুইটি সেমিফাইনালেরই নিষ্পত্তি হয় টাইব্রেকারে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy