ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককে গেলেন ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বৃহস্পতিবার সকালে

2026-05-07T17:53:26+00:00
2026-05-07T17:53:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককে গেলেন ঋতুপর্ণারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৪৪)
বাংলাদেশের নারী ফুটবল দল-ফাইল ছবি
X

বাংলাদেশের নারী ফুটবল দল-ফাইল ছবি

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বৃহস্পতিবার সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। তবে বাংলাদেশ দলের ৩২ সদস্যের ৯ জন ভিসা জটিলতায় রওনা হতে পারেননি।

বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তাসহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় বৃহস্পতিবার রওনা হতে পারেননি। ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। বৃহস্পতিবার ভিসা হলে শুক্রবারই বাকি সদস্যরা রওনা হবেন।’

বাংলাদেশ ফুটবল নারী দলের হেড কোচ ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই।

বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে অবস্থান করবে ২১ মে পর্যন্ত। এরপর ভারতের গোয়ায় রওনা হবেন তারা। এই দুই সপ্তাহ সেখানে দুটি ক্লাবের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদশের মেয়েরা।

সাফে দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ঋতুপর্ণারা। এবার বাংলাদেশের হ্যাটট্রিক মিশন। তাই অধিক গুরুত্ব দিয়েই অনুশীলনের জন্য নারী দলকে থাইল্যান্ডে পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy