প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলতেই বাংলাদেশে পাকিস্তান : শান মাসুদ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ সফরে এসে পুরনো হিসাব চুকানোর মানসিকতায় নেই পাকিস্তান। প্রায় দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ

2026-05-07T18:04:50+00:00
2026-05-07T18:04:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলতেই বাংলাদেশে পাকিস্তান : শান মাসুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৪৪)
মিরপুরে বৃহস্পতিবার সংবাদ পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ
X

মিরপুরে বৃহস্পতিবার সংবাদ পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ

বাংলাদেশ সফরে এসে পুরনো হিসাব চুকানোর মানসিকতায় নেই পাকিস্তান। প্রায় দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের স্মৃতি এখনও আলোচনায় থাকলেও, পাকিস্তান অধিনায়ক শান মাসুদ জানিয়ে দিলেন তাদের ফোকাস শুধুই বর্তমান সিরিজ ও নিজেদের ভালো ক্রিকেটে।

বৃহস্পতিবার মিরপুরে প্রথম টেস্টের আগের সংবাদ সম্মেলনে শান বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। বাংলাদেশ দল ২০২৪ সালে যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছিল, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।

এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম যেমন যখন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তখনো তারা ঘুরে দাঁড়ানোর এবং টেস্ট ম্যাচ জেতার দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেব না।

বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজে এগিয়ে থেকেও ম্যাচ বের করে আনতে না পারার বিষয়টি মনে করিয়ে দিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, তাদের মূল লক্ষ্য এখন নিজেদের ক্রিকেটকে আরও ধারাবাহিক করা। তিনি বলেন, ‘আমাদের কাছে মূল লক্ষ্য হলো নিজেদের প্রক্রিয়া এবং আমাদের নিজস্ব ঘরানার ক্রিকেট। আমাদের ইচ্ছা হলো এমন একটি দল হয়ে ওঠা, যারা জয়ের অবস্থানে পৌঁছানোর পর খেলা শেষ করে আসতে পারে।’

এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে নিজেদের পেস আক্রমণকে এগিয়ে রাখার কথা বলেছিলেন। সে প্রসঙ্গে শান মাসুদ বলেন, প্রতিটি দলেরই আলাদা শক্তি রয়েছে এবং পাকিস্তান নিজেদের সামর্থ্য নিয়েই আত্মবিশ্বাসী।

পাকিস্তানের এই তারকা ক্রিকেটার বলেন, ‘প্রতিটি দলেরই নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের নিজস্ব দক্ষতার ওপর মনোযোগ দিই এবং সবকিছু আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনে খেলতে সক্ষম। 

আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আর এখনকার কাজ হলো দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলবে তারাই সিরিজ জিতবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে শুক্রবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। মাস দুয়েক আগে টি২০ সিরিজ হেরে নিজ দেশে ফিরেছিল পাকিস্তানিরা। এবার লাল বলের সিরিজ হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, ‘বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। বাংলাদেশের বাঁহাতি, ডানহাতি পেসার আছে। তাদের দারুণ স্কিল আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ। একটা ভালো অ্যাটাকের বিরুদ্ধে খেলে রান করতে চাইৃ এটা সম্ভবত আমার দেখা বাংলাদেশের সেরা পেস অ্যাটাক।’

বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে পেসে? এমন প্রশ্নে মাসুদ বলেন, ‘আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত। পাকিস্তানেও এমন কন্ডিশনই থাকে।’

দীর্ঘদিন পর টেস্ট খেলবে পাকিস্তান। তাদের পেসাররা কি প্রস্তুত? জবাবে মাসুদ বলেন, ‘আমরা এতে অভ্যস্ত। দুই দলই অনেকদিন পর খেলবে। এটাই মডার্ন ডে ক্রিকেট। দুই দলই অবশ্য আরও ম্যাচ খেলতে চায়। আশা করি ভবিষ্যতে তা হবে। মডার্ন ডে ক্রিকেট এমনই আজ এক ফরম্যাট তো কালই  আরেক ফরম্যাটে খেলতে হবে। আমাদের মানিয়ে নিতে হবে।’

মিরপুরের উইকেট নিয়ে মাসুদ বলেন, ‘পিচে ঘাস আছে মনে হচ্ছে। কাল সকালে দেখে বুঝা যাবে। গত দুই-আড়াই বছরে আমরা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায়ও খেলেছি। বাংলাদেশ ও পাকিস্তানে উইকেট প্রায় একইরকম হয়। আমাদের স্কোয়াড এমন যে পেস হোক বা স্পিন বান্ধব আমরা প্রস্তুত আছি। কন্ডিশন অবশ্য আশানুরূপ পেয়েছি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy