কার্বন নিঃসরণ হ্রাসে বিজিএমইএ এবং আইভি ডিকার্বের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই যন্ত্রপাতির ব্যবহার

2026-05-06T18:13:14+00:00
2026-05-06T18:13:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কার্বন নিঃসরণ হ্রাসে বিজিএমইএ এবং আইভি ডিকার্বের সমঝোতা স্মারক স্বাক্ষর
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৭৫)
সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠান
X

সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠান

বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার ৬ মে ২০২৬  হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজিএমইএ এর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল এর ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং আইভি ডিকার্ব এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো: মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের অধীনে বিজিএমইএ এবং আইভি ডিকার্ব যৌথভাবে বিজিএমইএ এর সদস্য কারখানাগুলোর মাঝে কার্বন নিঃসরণ হ্রাসের আধুনিক কৌশলগুলো তুলে ধরবে এবং উন্নত ও বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রপাতি গ্রহণে সহায়তা করবে। এছাড়া, টেক্সটাইল যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে উৎপাদনশীলতা এবং টেকসই উন্নয়নের ওপর যে ইতিবাচক প্রভাব পড়ে, তা সঠিকভাবে নিরূপণে আইভি ডিকার্ব এর মূল্যায়ন পদ্ধতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই অংশীদারিত্ব কাজ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ এর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, কার্বন নিঃসরণ হ্রাস করা এখন আর কেবল পরিবেশগত সদিচ্ছার বিষয় নয়, বরং এটি বাংলাদেশের পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা ও প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান শর্তে পরিণত হয়েছে। আইভি ডিকার্ব এর সাথে এই সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোকে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ুর ওপর ইতিবাচক প্রভাব নিশ্চিত করার একটি কার্যকর ও ব্যবহারিক পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।

আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল এর ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশ। টেকসই উন্নয়নে বিজিএমইএ এর বলিষ্ঠ নেতৃত্ব এই অংশীদারিত্বকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা বিজিএমইএ এর সাথে কাজ করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তিগত সুযোগগুলো শনাক্ত করে কারখানাগুলোকে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করা এবং শিল্প উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি, অর্থায়ন ও প্রভাব পরিমাপের সমাধানের সাথে যুক্ত করা।

এই সমঝোতা স্মারক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই, সম্পদ-সাশ্রয়ী এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে বিজিএমইএ এর নিরন্তর প্রচেষ্টারই এক বাস্তব প্রতিফলন। বৈশ্বিক টেকসই মানদণ্ডের সাথে তাল মিলিয়ে শিল্পক্ষেত্রে কার্বন নিঃসরণ হ্রাসের কার্যকর সমাধান বাস্তবায়নে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

 





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy