তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন

তারাগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি

স্বাস্থ্য

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ

2026-05-07T19:24:24+00:00
2026-05-07T19:24:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন
তারাগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৮০)
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন
X

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায়  উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যেন  উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান এই সম্প্রসারণের ফলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ,  সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি  মোঃ খবির উদ্দিন প্রামানিক সহ আরো অনেকে। 





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy