চায়ের দোকানে ভারসাম্যহীন নারীর পুত্রসন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী এক চায়ের দোকানে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর

2026-05-07T19:41:48+00:00
2026-05-07T19:41:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চায়ের দোকানে ভারসাম্যহীন নারীর পুত্রসন্তানের জন্ম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৬৪)
ভারসাম্যহীন ভবঘুরে নারী পুত্রসন্তান
X

ভারসাম্যহীন ভবঘুরে নারী পুত্রসন্তান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী এক চায়ের দোকানে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, লাকী (৩০) নামের ওই নারী দীর্ঘদিন ধরে সরাইলের বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেন না। 

শুধু এটুকু বলতে পারেন, তার বাড়ি বিয়ানীবাজার। বৃহস্পতিবার হঠাৎ প্রসব বেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা প্রদান করেন। বর্তমানে মা ও নবজাতক স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম জানান, নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy