বাংলাদেশের পেস বোলিং পাকিস্তানের চেয়ে এগিয়ে : শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঐতিহ্যগতভাবে স্পিন নির্ভর দল হিসেবে দেখা হলেও, সাম্প্রতিক সময়ে পেস বোলিং বিভাগে চমৎকার উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ

2026-05-07T20:38:17+00:00
2026-05-07T20:38:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের পেস বোলিং পাকিস্তানের চেয়ে এগিয়ে : শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৫২)
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
X

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ঐতিহ্যগতভাবে স্পিন নির্ভর দল হিসেবে দেখা হলেও, সাম্প্রতিক সময়ে পেস বোলিং বিভাগে চমৎকার উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ব্যাটারদের মনে কাঁপন ধরাতে পারদর্শী তাসকিন আহমেদ, নাহিদ রানারা। তাই পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকেই এগিয়ে রাখছেন নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্পোর্টিং উইকেটের কথা মাথায় রেখে পাঁচ পেসার নিয়ে খেলতে এসেছে পাকিস্তান।

সফরকারীদের পেস আক্রমণে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলি, খুররাম শাহজাদ ও আমাদ বাট। বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে পেসার আছে চার জন- তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরি।

২০২৪ সালের ডিসেম্বরের পর আবার টেস্ট খেলার অপেক্ষায় তাসকিন। আর সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি২০তে আগুনঝরা বোলিং করে ‘টক অব দা টাউন’ হয়ে গেছেন নাহিদ। এছাড়া শরিফুল আর ইবাদতও আছেন দারুণ ছন্দে।

আর সব মিলিয়ে তাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের পেস আক্রমণের তুলনামূলক বিচারে নিজ দলকেই এগিয়ে রাখেন বাংলাদেশ অধিনায়ক শান্ত,‘ পেস বোলিং বিভাগে আমি বলব, দুই দলেরই ভালো পেস আক্রমণ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলব যে, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে আছে। গত কয়েক বছর ধরে তারা যেভাবে বোলিং করছে।’

তিনি আরও যোগ করেন,‘ পাকিস্তান নিয়ে যখনই কথা বলি, সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা খুব ভালো দল ও খুব ভালো পেস বোলিং বিভাগ। তবে গত কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছে, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy