ফাইনালে কেইনের চোখে ফেভারিট পিএসজি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেছে পিএসজি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদেরকেই ফেভারিট মনে করছেন

2026-05-07T21:07:11+00:00
2026-05-07T21:07:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাইনালে কেইনের চোখে ফেভারিট পিএসজি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৮১)
ফাইনালে ওঠার পর পিএসজির উল্লাস।
X

ফাইনালে ওঠার পর পিএসজির উল্লাস।

ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেছে পিএসজি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদেরকেই ফেভারিট মনে করছেন হ্যারি কেইন। তবে নিজের দেশের ক্লাব আর্সেনালের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। হাড্ডাহাড্ডি একটি ফাইনালের আশা করছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড।

পিএসজির বিপক্ষে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয় বায়ার্নের। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগ ১-১ ড্র করলেও, প্রথম দেখার ৫-৪ গোলে হারের ব্যবধান ঘোচাতে পারেনি তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে পিছিয়ে থাকায় ছিটকে পড়ে জার্মান চ্যাম্পিয়নরা। আগামী ৩০ মে বুদাপেস্টে ফাইনালের মঞ্চে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি।

২০ বছর পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপার খোঁজে আছে। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ধুঁকেছে পিএসজি। খেলতে হয়েছে তাদেরকে শেষ ষোলোর প্লে-অফে। সেই দলের সামনেই এখন টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের হাতছানি, যে কীর্তি আগে গড়তে পেরেছে কেবল একটি ক্লাব, রিয়াল মাদ্রিদ।

কেইনের মতে, ভিন্ন ঘরানার ফুটবল খেলায় দুই দলের সামনেই সম্ভাবনা আছে শিরোপা জয়ের। তবে ফরাসি ক্লাবটিকে কিছুটা এগিয়ে রাখছেন তিনি,‘ খেলার ধরন অনুযায়ী, দুই দল সম্পূর্ণ আলাদা হলেও তারা অত্যন্ত শক্তিশালী। দারুণ একটি ফাইনাল হবে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় ফেভারিট বিবেচনায় পিএসজি একটু হলেও এগিয়ে। তবে সামগ্রিকভাবে দুটি শীর্ষ মানের দল মুখোমুখি হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমাদের (বায়ার্ন) ও পিএসজির খেলার ধরনে মিল রয়েছে। আবার কিছু শীর্ষ মানের দলের খেলার ধরন ভিন্ন। এটাই ফুটবলের সৌন্দর্য। যেকোনো কৌশলই জয় এনে দিতে পারে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy