‘বিশ্বের সেরা কোচ’ এনরিকেকে নিয়ে গর্বিত পিএসজি সভাপতি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টানা দ্বিতীয় মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা লুইস এনরিকেকে বিশ্বের সেরা কোচ মনে করেন ক্লাবটির সভাপতি নাসের

2026-05-07T21:10:21+00:00
2026-05-07T21:10:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বিশ্বের সেরা কোচ’ এনরিকেকে নিয়ে গর্বিত পিএসজি সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ১০৫)
লুইস এনরিকে (বাঁয়ে) ও নাসের আল-খেলাইফি।
X

লুইস এনরিকে (বাঁয়ে) ও নাসের আল-খেলাইফি।

টানা দ্বিতীয় মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা লুইস এনরিকেকে বিশ্বের সেরা কোচ মনে করেন ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি। এই স্প্যানিয়ার্ডকে কোচ হিসেবে নিয়ে আসাকে নিজের সেরা সিদ্ধান্ত হিসেবে দেখেন তিনি।

সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে ৫-৪ গোলে এগিয়ে থাকা ফরাসি ক্লাবটি বুধবার মিউনিখে ফিরতি লেগে ১-১ ড্র করে। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা লড়াইয়ে ইংলিশ ক্লাব আর্সেনালের মুখোমুখি হবে তারা।

বার্সেলোনার সাবেক কোচ এনরিকেকে ২০২৩ সালের জুলাইয়ে নিয়োগ দেন আল-খেলাইফি। তার কোচিংয়ে গত মৌসুমে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় আরেকটি শিরোপা থেকে এখন স্রেফ একটি জয় দূরে তারা।

আবার ফাইনালে ওঠার পর সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকেকে পাশে নিয়েই তার উচ্ছ্বসিত প্রশংসা করেন আল-খেলাইফি,‘ লুইস এনরিকে আমাদের সেরা সম্পদ, সেরা, আমার সেরা সিদ্ধান্ত (তাকে নিয়োগ দেওয়া)। তাকে চুক্তিবদ্ধ করার বিষয়ে তার সঙ্গে ১৫ বছর ধরে কথা বলেছি আমি। তিনি অসাধারণ একজন কোচ, বিশ্বের সেরা কোচ, ব্যক্তি হিসেবেও সেরা। তিনি যেভাবে প্রতিদিনের কাজকর্ম করেন, খেলোয়াড়, এমনকি গণমাধ্যমকেও যেভাবে সামলান, তা অবিশ্বাস্য, ফ্রান্সে যা সহজ নয়, কিন্তু তিনি অসাধারণ।’

তিনি আরও যোগ করেন,‘ এই ক্লাবে লুইস এনরিকে ও ইতিহাস তৈরি করা প্রত্যেককে পাওয়াটা সম্মানের। আমরা এটাই চাই। আমাদের সেই ডিএনএ আছে এবং আজ আমরা তা প্রমাণ করেছি। তারা শুধু ফুটবলার নয়, তারা সত্যিকারের যোদ্ধা। তিনি শুধু পিএসজি নয়, বরং গোটা ফুটবল জগতে বিপ্লব এনেছেন। তাকে নিয়ে আমি খুবই গর্বিত, বিশ্বের সেরা কোচ তিনি।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy