সূক্ষ্ম ব্যবধানে হেরে পিএসজিকে অভিনন্দন জানালেন বায়ার্ন কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফাইনালের খুব কাছে এসেও কাজটা শেষ করতে না পারায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ বায়ার্ন মিউনিখের সবাই। তবে ভেঙে না

2026-05-07T21:15:55+00:00
2026-05-07T21:15:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সূক্ষ্ম ব্যবধানে হেরে পিএসজিকে অভিনন্দন জানালেন বায়ার্ন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৮৬)
হ্যারি কেইনের সঙ্গে বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কম্পানি (বাঁয়ে)।
X

হ্যারি কেইনের সঙ্গে বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কম্পানি (বাঁয়ে)।

ফাইনালের খুব কাছে এসেও কাজটা শেষ করতে না পারায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ বায়ার্ন মিউনিখের সবাই। তবে ভেঙে না পড়ে, চ্যাম্পিয়ন্স লিগে আগামীতে ভালো করার প্রতিশ্রুতি দিলেন দলটির প্রধান কোচ ভিনসেন্ট কম্পানি। প্রতিপক্ষের প্রশংসাও করলেন তিনি।

সেমিফাইনালের প্রথম লেগের রোমাঞ্চকর লড়াইয়ে ৫-৪ গোলে জিতে একটু এগিয়ে ছিল পিএসজি। ফিরতি লেগেও বুধবার রাতে শুরুতে উসমান দেম্বেলের নৈপুণ্যে এগিয়ে যায় তারা। ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর, একেবারে শেষ দিকে হ্যারি কেইন গোলটি শোধ করলেও, আগের লেগের ব্যবধান আর ঘোচানে পারেনি তারা।

ঘরের মাঠে ১-১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয় জার্মান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বায়ার্নের তোলা দুটি হ্যান্ডবলের জোরাল আবেদন নাকোচ করে দেন রেফারি, যা নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় স্বাগতিকরা। ম্যাচের পর অবশ্য সেই বিষয়ে তেমন কিছুই বললেন না কম্পানি।

“সামান্য ব্যবধানে হেরে গেছি আমরা, যা মেনে নেওয়া কঠিন। পিএসজির সঙ্গে সমানে-সমানে লড়াই করেছি আমরা, এই ধরনের ম্যাচে ছোট ছোট ব্যবধান পার্থক্য গড়ে দেয়। আমাদের প্রথমার্ধ বেশ ভালো ছিল, আমার মনে হয়েছিল ওই সময় আমরাই ভালো খেলছিলাম এবং মাঝেমধ্যেই ভীতি ছড়াচ্ছিলাম; তবে আমাদের ক্রসগুলো পিএসজি ভালোভাবে সামলেছে।”

মাঠে প্রতিপক্ষ যেভাবে পুরোটা সময় দৃঢ় মানসিকতায় লড়ে গেছে, এর প্রশংসা করলেন কম্পানি। নিজেদের আগামীতে ভালো করার উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন তিনি,‘ তারা (পিএসজি) মাঠে খুব সক্রিয় ছিল। আমরা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও, তারা নিশ্চিত করেছে যেন আমরা শেষ শট নিতে না পারি। লড়াইয়ের মূল বিষয়টাই হলো প্রাণশক্তি, যা এই দল দেখিয়েছে আবার। দু:খজনকভাবে আমরা ফাইনালে যেতে পারিনি। আমাদের মানতে হবে যে, আমরা গ্রেট চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। চ্যাম্পিয়ন্স লিগ এখন আমাদের জন্য শেষ; তবে সামনে আরও মুহূর্ত আসবে, আরও সুযোগ পাব আমরা এবং সেটাও আমার জন্য দারুণ প্রেরণার।’

শিরোপাধারীদের সঙ্গে দারুণ লড়াই করায় নিজের দলকে বাহবা দিলেন কম্পানি। আর প্রতিপক্ষকে জানালেন শুভেচ্ছা। দুই দলেরই মান খুব উঁচুতে। পিএসজি দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, গত দুই বছর ধরে তারাই সম্ভবত ইউরোপের সেরা দলৃআমাকে বলতেই হবে যে, আমরা সবরকম চেষ্টা করেছি। পিএসজিকে অভিনন্দন, তবে আমরা আবার চেষ্টা করব।”

ট্রেবল জয়ের আশা শেষ হয়ে গেলেও, বায়ার্নের এখনও ঘরোয়া ডাবল জয়ের সম্ভাবনা টিকে আছে। ইতোমধ্যে বুন্ডেসলিগা জয় করা দলটি আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে খেলবে স্টুটগার্টের বিপক্ষে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy