ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে ধরে রাখতে অনড় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন থেকে আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি

2026-05-07T22:11:20+00:00
2026-05-07T22:11:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:১১ পিএম   (ভিজিট : ১৩০)
মমতা বন্দ্যোপাধ্যায়
X

মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে ধরে রাখতে অনড় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন থেকে আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি। কারণ বৃস্পতিবার (৭ মে) রাজ্যপাল আর এন রবি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন।

রাজ্যপাল ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভা ভেঙ্গে দেন। জারিকৃত বিবৃতিতে রাজ্যপাল বলেন, ‘সংবিধান মেনে আমি চলতি বছরের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’

৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে ধরেছিলেন। তার অভিযোগ, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট লুটপাট ও ইভিএম কারচুপির করেছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন তার দলকে ক্ষমতাচ্যুত করার জন্য গেরুয়া শিবিরের সঙ্গে আঁতাত করেছে এবং বিজেপি ‘অনৈতিকভাবে’ জয়ী হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সাবেক সচিব জওহর সরকার বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ গতকাল শেষ হয়েছে। এখন নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপালকে রাজ্যের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে হবে।




  বিষয়:   ভারত  মুখ্যমন্ত্রী  মমতা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy