‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।

2026-05-08T09:18:37+00:00
2026-05-08T09:18:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:১৮ এএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই জাহাজটিতে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। ভাইরাসটির সংক্রমণ ও ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এটি কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো কোনো মহামারি নয়। সংস্থাটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারকোহভ জানিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণের ধরন সম্পূর্ণ আলাদা এবং বর্তমানে এটি কেবল একটি নির্দিষ্ট জাহাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এটি কোনো নতুন বৈশ্বিক মহামারির সংকেত নয় বলে তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন।

তবে মারিয়া ভ্যান করকোহভ সতর্ক করেছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। যারা রোগীদের সংস্পর্শে এসেছেন, তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, হান্টাভাইরাস মূলত একগুচ্ছ ভাইরাসের সমষ্টি। এটি মূলত ইঁদুর বা এই জাতীয় ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে ছড়িয়ে থাকে। আক্রান্ত ইঁদুরের লালা, মল-মূত্র কিংবা তাদের বাসস্থানের ধূলিকণার সংস্পর্শে এলে মানুষ এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। 

প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ হাজার থেকে ১ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন, যার বড় একটি অংশ এশিয়া ও ইউরোপের বাসিন্দা। এটি মানুষের দেহে প্রবেশ করলে গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে, তবে এটি কোভিড-১৯ এর মতো অতি সংক্রামক নয়।




  বিষয়:   আটলান্টিক  নেদারল্যান্ডস  জাহাজ 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy