১০৭ বিধায়ক নিয়ে পদত্যাগের হুমকি বিজয়ের

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের তামিলনাডুর বিধানসভায় সরকার গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ আসনে জয় পাওয়া অভিনেতা লাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) কঠোর অবস্থান নিয়েছে।

2026-05-08T10:47:42+00:00
2026-05-08T10:47:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০৭ বিধায়ক নিয়ে পদত্যাগের হুমকি বিজয়ের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ১৪৪)
লাপতি বিজয়
X

লাপতি বিজয়

ভারতের তামিলনাডুর বিধানসভায় সরকার গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ আসনে জয় পাওয়া অভিনেতা লাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) কঠোর অবস্থান নিয়েছে। দলটির হুঁশিয়ারি, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের দাবি জানালে টিভিকের নির্বাচিত ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।

টিভিকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সাংবিধানিক অধিকার রাখে। তবে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থনের প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। সরকার গড়তে ২৩৪ সদস্যের বিধানসভায় প্রয়োজন ১১৮ আসন, যেখানে টিভিকের রয়েছে ১০৭টি আসন।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই পরিস্থিতিতে ডিএমকে ও এআইএডিএমকে-র মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে জোর আলোচনা চলছে। যদিও দুই দলের কেউ আনুষ্ঠানিকভাবে জোটের কথা স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন নির্বাচন এড়াতে বিকল্প সরকার গঠনের পথ খোঁজা হচ্ছে।

বৃহস্পতিবার ডিএমকের বৈঠকে দলীয় প্রধান এম কে স্ট্যালিনকে জরুরি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। দলটি বলেছে, রাজ্যে স্থিতিশীল সরকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এআইএডিএমকে নেতা এডাপ্পাডি কে পলানিস্বামী দলীয় বৈঠকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছে। টিভিকের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

অন্যদিকে টিভিকে দাবি করেছে, যদি অন্য কোনো জোট সরকার গঠনের চেষ্টা করে, তাহলে তাদের নির্বাচিত ১০৭ জন বিধায়ক পদত্যাগ করতে পারেন। দলটির নেতাদের মতে, জনরায়কে উপেক্ষা করে সরকার গঠন করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে।

এ পরিস্থিতিতে বামপন্থি দল ও কয়েকটি আঞ্চলিক দল টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে। ভারতীয় কমিউনিস্ট পার্টি বলেছে, একক বৃহত্তম দলকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। একই মত দিয়েছেন থোল থিরুমাভালাভান। তাঁর মতে, আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা যাচাই করাই সাংবিধানিক প্রক্রিয়া।

রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া বিষয়টির সহজ সমাধান না হলে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও বিবেচনায় রাখছে টিভিকে।




  বিষয়:   ভারত  তামিলনাডু  নির্বাচন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy