ঈদ উৎসবমুখর করতে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

2026-05-08T11:55:16+00:00
2026-05-08T11:55:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদ উৎসবমুখর করতে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। এর ফলে এবারের ঈদে দেশজুড়ে সরকারি খাতে দীর্ঘ ছুটির আমেজ তৈরি হচ্ছে।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং কর্মজীবীদের দীর্ঘ ছুটির সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন। 

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহের কারণে এই ছুটি মঞ্জুর করা হয়। প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদ আনন্দ উৎসবমুখর পরিবেশে যেন হয় সেজন্য এই ধরণের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের ফলে মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্ করা গেছে। কারণ সাত দিনের লম্বা ছুটিতে মানুষ আপনজনদের সঙ্গে দীর্ঘ সময় থাকার সুযোগ পাবেন।  

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ২৩ ও ২৪ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি অফিস খোলা রাখা হবে। এর পরিবর্তে ২৫ মে থেকে টানা ছুটি শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সরকার ২৮ মে-কে ধরে ছুটির কাঠামো নির্ধারণ করেছে।

২৮ মে: ঈদের দিন সাধারণ ছুটি, ২৬ ও ২৭ মে: ঈদের আগের ছুটি, ২৯, ৩০ ও ৩১ মে: ঈদের পরবর্তী নির্বাহী ছুটি।

সব মিলিয়ে পূর্ব নির্ধারিত ছয় দিনের ছুটি একদিন বাড়িয়ে এবার করা হয়েছে সাত দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়তে পারে। এ কারণে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন ও ব্যবসা খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির কারণে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ বাড়বে। ফলে টিকিট ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা গ্রহণ জরুরি হবে।

অন্যদিকে, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতেও ছুটির সময়সীমা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির বিষয়টি নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।




  বিষয়:   ঈদুল আজহা  সরকারি  ছুটি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy