মুমিনুল-শান্তর জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ঢাকা টেস্টের প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে দল কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

2026-05-08T12:23:54+00:00
2026-05-08T12:23:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুমিনুল-শান্তর জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা টেস্টের প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে দল কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০১ রান। নাজমুল হোসেন শান্ত ৩৯ রানে (৪টি চার) এবং মুমিনুল হক ৩১ রানে অপরাজিত রয়েছেন। দুজনের মধ্যে গড়ে উঠেছে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি।

দিনের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ৪ রানে জীবন পেয়েও ৮ রানে আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদির বলে। উইকেটের পেছনে ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান।

এরপর সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান আলীর বলে স্লিপে সালমান আলী আগার হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফিরে যান তিনি। মাত্র ৩১ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে এরপর মুমিনুল ও শান্ত মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন। দুজনের দৃঢ়তায় দল প্রথম সেশন শেষ করতে পেরেছে স্বস্তির সঙ্গে।




  বিষয়:   ঢাকা টেস্ট  বাংলাদেশ  অধিনায়ক 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy