১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসে হেরেছে

2026-05-08T19:33:19+00:00
2026-05-08T19:33:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৪২)
তাসকিন আহমেদ
X

তাসকিন আহমেদ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। পাকিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। আর এই ম্যাচে বাংলাদেশ খেলছে সবুজ উইকেটে। পিচে ঘাসের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই ছিল। সেসব ছাঁটা হয়নি শেষমেশ। যার ফলে গ্রিনটপ উইকেটে খেলা হবে এবার।

সবুজ উইকেট পেসারদের প্রতি বাড়তি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে কারণে বাংলাদেশও এই ম্যাচে নেমেছে ৩ পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা ও এবাদত হোসেন। তাসকিন এই ম্যাচ দিয়ে ১৭ মাসের বিরতি কাটালেন। অন্য ফরম্যাটে খেললেও চোট সমস্যার কারণে টেস্টের দীর্ঘতর এই ফরম্যাটে খেলা হচ্ছিল না তার। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছেন তিনি।

এছাড়া দলে আর খুব বেশি পরিবর্তন নেই। বাংলাদেশ তাদের নিয়মিত টেস্ট একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy