আইসিসির মাসসেরার তালিকায় নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আগুন ঝরা বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা নাহিদ রানার সামনে আরেকটি স্বীকৃতির হাতছানি। ‘আইসিসি প্লেয়ার

2026-05-08T19:51:43+00:00
2026-05-08T19:51:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইসিসির মাসসেরার তালিকায় নাহিদ রানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৪০)
বাংলাদেশি ডানহাতি পেসার নাহিদ রানা
X

বাংলাদেশি ডানহাতি পেসার নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আগুন ঝরা বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা নাহিদ রানার সামনে আরেকটি স্বীকৃতির হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের গতিময় পেসার। এপ্রিলের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমার।

গত মাসের সেরার লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম শুক্রবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসা।

নাহিদ রানা : এপ্রিলে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পথে বড় ভূমিকা রাখেন নাহিদ। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নেন তিনি। সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি তার। প্রথম ওয়ানডেতে খরুচে বোলিং করেন তিনি। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিতে পারেন কেবল একটি উইকেট।

দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদা দ্বিতীয় ম্যাচে। গতির ঝড় তুলে কিউইদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। তীব্র গরমেও সেদিন ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে ১৪০ কিলোমিটারের গোলা ছোঁড়েন তিনি। অসাধারণ বোলিংয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ শিকার ধরেন, ৩২ রান খরচায়। সিরিজ নির্ধারণী ওয়ানডেতেও বল হাতে আলো ছড়ান নাহিদ। ১০ ওভারে স্রেফ ৩৭ রান দিয়ে দুই শিকার ধরেন তিনি। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দেন ডানহাতি বোলার। এবার মাস সেরার পুরস্কার হাতছানি দিচ্ছে তাকে।

জাতিন্দার সিং : আইসিসি বিশ্বকাপ লিগ টু তে দারুণ পারফরম্যান্স উপহার দেন জাতিন্দার। গত মাসের পাঁচ ওয়ানডেতে ৫৩.২০ গড় ও ১১৫ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেন ওমানের অধিনায়ক। স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রান করা ওপেনার নেপালের বিপক্ষে খেলেন ১৩০ রানের চমৎকার ইনিংস। ওমানের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে যা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

আজায় কুমার : গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আজায়, নেপালের বিপক্ষে টি২০ দিয়ে। পরে একই দলের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৩ উইকেট নেন আরব আমিরাতের বাঁহাতি পেসার। পরের ম্যাচেই ৩৫ রান খরচায় ধরেন ছয় শিকার। আর এই পারফরম্যান্সেই মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন আজায়।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy