ঢাকায় এসেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শুক্রবার (৮ মে) সকালে হযরত শাহজালাল

2026-05-08T19:58:06+00:00
2026-05-08T19:58:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় এসেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৬৪)
ঢাকায় দুই দিনের সফলে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির কর্মকর্তা-ইন্টারনেট
X

ঢাকায় দুই দিনের সফলে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির কর্মকর্তা-ইন্টারনেট

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শুক্রবার (৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তাকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সাইম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু নাঈম। মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার এই সফরে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বিশেষ করে দুই দেশের মধ্যে নিয়মিত সিরিজ আয়োজন এবং বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

বিসিবি সূত্র জানায়, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম দেখা। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে অবাক করে দিয়েছিল বাংলাদেশ। বর্তমান চক্রের প্রথম জয়ের লক্ষ্যে স্বাগতিকরা আবারও একটি শক্তিশালী সূচনা করতে মরিয়া হয়ে থাকবে।

বিসিবির পক্ষ থেকে মহসিন নাকভিকে প্রথম টেস্টের মধ্যাহ্নভোজ ও বিশেষ সংবর্ধনা দেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরটি দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy