মোহাম্মদপুরে জুমার নামাজ পড়লেন হামজা-জামালরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিজ্ঞাপনজনিত কারণে ঢাকা সফরে আছেন হামজা চৌধুরী। আজ শুক্রবার (৮ মে) মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল

2026-05-08T20:01:51+00:00
2026-05-08T20:01:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে জুমার নামাজ পড়লেন হামজা-জামালরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৩৬)
হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়া
X

হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়া

বিজ্ঞাপনজনিত কারণে ঢাকা সফরে আছেন হামজা চৌধুরী। আজ শুক্রবার (৮ মে) মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে জুমার নামাজ আদায় করেন তিনি।  এরপর ব্যস্ত সূচির মধ্যেই আজ বিকালে ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন তিনি। তবে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে যাচ্ছেন না তিনি।

ক্রীড়া মন্ত্রণালয় কিশোর-কিশোরীদের জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে তারই অংশ হিসেবে ক্রিকেট ম্যাচ দেখবেন হামজা। হামজার সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন। গত পরশু দিন হামজা মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেও ততক্ষণে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। এজন্য হামজার সঙ্গে আর ক্রিকেটারদের সাক্ষাৎ হয়নি। তবে আজ উঠতি ক্রিকেটাররা হামজাকে দেখার সুযোগ পাবেন। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy