আবারও ফুটবল বিশ্বকাপে অফিশিয়াল গান শাকিরার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার নাম এলেই ওয়াকা ওয়াকার স্মৃতি ভেসে ওঠে। ২০১০ বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপে আলোড়ন তুলতে

2026-05-08T20:16:42+00:00
2026-05-08T20:16:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবারও ফুটবল বিশ্বকাপে অফিশিয়াল গান শাকিরার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৭২)
কলম্বিয়ান পপ তারকা শাকিরা-ফাইল ছবি।
X

কলম্বিয়ান পপ তারকা শাকিরা-ফাইল ছবি।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার নাম এলেই ওয়াকা ওয়াকার স্মৃতি ভেসে ওঠে। ২০১০ বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপে আলোড়ন তুলতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে হাজির হচ্ছেন কলম্বিয়ান পপ তারকা।

‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গানের এই শিল্পী বৃহস্পতিবার ‘দাই দাই’ শিরোনামে নতুন বিশ্বকাপ কেন্দ্রীক গানটির ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের থিম হিসেবে প্রকাশ পাচ্ছে গানটি।

বিশ্বকাপের জন্য এটি শাকিরার দ্বিতীয় অফিসিয়াল থিম সং। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গেয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন। এর পর তিনটি বিশ্বকাপ চলে গেলেও সেরকম আলোড়ন সৃষ্টিকারী আর কিছু দেখা যায়নি। এবারও কি ঝড় তুলবেন শাকিরা? সেটা বোঝা যাবে ১৪ মে। 

ইনস্টাগ্রামে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম থেকে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে গানটির একটি ঝলক দেখান ৪৯ বছর বয়সী শাকিরা। আগামী ১৪ মে তা পুরোপুরি মুক্তি পাবে। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপ। সেখানে অংশ নিচ্ছে শাকিরার দেশ কলম্বিয়াও।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy