বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়াবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের আগেই মেয়াদ বাড়তে যাচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। এমন তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)

2026-05-08T20:24:57+00:00
2026-05-08T20:24:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়াবে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৩১)
কার্লো আনচেলত্তি।
X

কার্লো আনচেলত্তি।

ফুটবল বিশ্বকাপের আগেই মেয়াদ বাড়তে যাচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। এমন তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ। আনচেলত্তির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন তারা। 

ইতালিয়ান কিংবদন্তি আনচেলত্তি গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেন। তার অধীনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে।

৬৬ বছর বয়সি এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চালিয়ে আসছে ব্রাজিল ফুটবল। সাবেক রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসি কোচের নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে তার আইনজীবীদের সঙ্গে কাজ করছে ব্রাজিলেরর ফুটবল সংস্থা।

ফোর্তালেজায় অনুষ্ঠিত ফুটপ্রো এক্সপো সম্মেলনে সিবিএফ সভাপতি সামির জাউদ বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আনচেলত্তির চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

আসন্ন বিশ্বকাপের পরও ব্রাজিল দলের দায়িত্বে থাকার কথা একাধিকবার জানিয়েছেন আনচেলত্তি। আগামী ১৮ মে রিও ডি জেনেইরোতে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। এরপর বিশ্বকাপে যাওয়ার আগে ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy