বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে ১ হাজার ডলার খরচ করতে রাজি নন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফিফা বিশ্বকাপে এবার টিকিটের দাম আকাশচুম্বী। আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। এবার সেই

2026-05-08T20:42:31+00:00
2026-05-08T20:42:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে ১ হাজার ডলার খরচ করতে রাজি নন ট্রাম্প
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৪১)
: ডোনাল্ড ট্রাম্প
X

: ডোনাল্ড ট্রাম্প

ফিফা বিশ্বকাপে এবার টিকিটের দাম আকাশচুম্বী। আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। এবার সেই কাতারে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিষ্কার কথা, আগামী মাসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ১ হাজার ডলার খরচ করতে রাজি নন।

নিউইয়র্ক পোস্টের সঙ্গে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসের ম্যাচটিতে আমেরিকান ফুটবল ভক্তদের বর্তমানে কত বিশাল অংকের অর্থ দিতে হচ্ছে!

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জুন মাসে টুর্নামেন্টের টিকিটের দামের পক্ষে সাফাই গাওয়ার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এই সংখ্যাটি জানতাম না। আমি অবশ্যই সেখানে থাকতে চাই, তবে সত্যি বলতে আমিও এত টাকা দেবো না।’

গত মঙ্গলবার ফিফা সভাপতি রসিকতা করে বলেছিলেন, ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের জন্য অনলাইনে টিকিটের দাম ২ মিলিয়ন ডলারের ওপরে উঠেছে। তিনি প্রতিশ্রুতি দেন, কোনও বিত্তশালী ভক্ত যদি এই দাম দিয়ে টিকিট কেনেন, তবে তিনি ব্যক্তিগতভাবে তাকে ‘একটি হট ডগ এবং একটি কোক’ পৌঁছে দেবেন।
২০২২ সালের চ্যাম্পিয়নশিপে ফাইনালের টিকিটের গড় দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার, যেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ডলারে। ক্যালিফোর্নিয়া সোফি স্টেডিয়ামে একটি ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম ১ হাজার ৭৯ ডলার।

তবে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, তার প্রশাসন এই মাত্রাতিরিক্ত দাম খতিয়ে দেখতে পারে। তিনি বলেন, ‘আমি বিষয়টি দেখিনি, তবে আমাকে এটি খতিয়ে দেখতে হবে।’
তিনি যোগ করেন, ‘কুইন্স ও ব্রুকলিনের মানুষ এবং যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন, তারা যদি যেতে না পারেন তবে আমি হতাশ হবো। তবে একইসঙ্গে, এটি একটি অভাবনীয় সাফল্য। আমি চাই, যারা আমাকে ভোট দিয়েছেন তারা যেন খেলা দেখতে যেতে পারেন।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy