প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:১৯ পিএম (ভিজিট : ৫৭)

X
পাকিস্তানের প্রথম পেসার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের কীর্তি গড়েছেন শাহিন আফ্রিদি
শিরোনাম পড়ে পাঠক মনে প্রশ্ন জাগতে পারে। মিরপুরে শাহীন শাহ আফ্রিদি আবার সেঞ্চুরি করলেন কখন? সারাদিনই তো বোলিং করলেন পাকিস্তানি পেসার। বিপরীতে মমিনুল ৯ রানের জন্য না পেলেও সেঞ্চুরি উদযাপন করেছেন নাজমুল হোসেন শান্ত।
এমনকি শাহিন আফ্রিদির ‘সেঞ্চুরিও’। তবে বাঁহাতি পেসার ব্যাটিংয়ে নন, বোলিংয়ে করেছেন। তার অন্যরকম সেঞ্চুরিটি হচ্ছে উইকেটের। পাকিস্তানের প্রথম পেসার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
শাহিন আফ্রিদির কীর্তি গড়ার শিকার হচ্ছেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশি ওপেনারকে উইকেটরক্ষকের পেছনে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানান ২৬ বছর বয়সী পেসার। তাতে রেকর্ড বইয়ে নাম তুলেন তিনি। তার পথ ধরে এই তালিকায় পাকিস্তানের দ্বিতীয় বোলার হতে পারেন নোমান আলী। তার উইকেট সংখ্যা এখন ৯০।
সবমিলিয়ে বিশ্বের ১৯তম পেসার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন শাহিন আফ্রিদি। ২২৪ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অফস্পিনারের বাইরে আর দুজন ২০০ উইকেটের ঘর স্পর্শ করেছেন। তারা দুজনও হলেন অস্ট্রেলিয়ান। দুই পেসার মিচেল স্টার্ক (২২২) ও প্যাট কামিন্স (২২১)।