প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:২৫ পিএম (ভিজিট : ৪০)

X
ভারতীয় ব্যাটিং সুপারস্টার ও টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা
ভারতীয় ব্যাটিং সুপারস্টার এবং টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা টিভি পর্দায় অভিষেক হতে চলেছেন। আজ শুক্রবার (৮ মে) ‘হিটম্যান’-কে নিয়ে একটি আকর্ষণীয় টিজার প্রকাশ হয়েছে। যেখানে তিনি টিভি পর্দায় অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটির শিরোনামসহ বিস্তারিত তথ্য শিগগিরই সনি এন্টারটেইনমেন্ট এবং সনি লিভ-এ ঘোষণা করা হবে।
বর্তমানে রোহিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। তিনি এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে ৫৫.২৫ গড়ে এবং ১৭৪.০১ স্ট্রাইক রেটে ২২১ রান করেছেন। যার মধ্যে দুটি অর্ধশতক এবং সর্বোচ্চ ৮৪ রান রয়েছে।