হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময়

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

খেলাধুলা

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায়

2026-05-09T12:38:21+00:00
2026-05-09T12:38:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময়
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৮০)
হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময়
X

হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময়

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় জাগৃতি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ওসমান। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি'র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য খেলা সম্পর্কে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, পৃষ্ঠপোষক তকিবুল হাসান চৌধুরী তকি। 

সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, প্রতিবছরের ন্যায় জাগৃতির আয়োজনে এবারও বর্ণাঢ্য আয়োজন, প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলা ও দর্শক সমাগমের মধ্য দিয়ে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি। 
অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলার সাংসদ জসিম উদ্দিন। খেলার প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দিতা করবেন চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি বনাম মাদার্শা একাদশ। 

এ ছাড়া রোববার এজিএসআর স্পোর্টিং ফুটবল ক্লাব, পটিয়া বনাম মাটিরাঙ্গার গোমতী ফুটবল একাডেমি। সোমবার রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমি বনাম পতেঙ্গা যুব ফুটবল দল। মঙ্গলবার চিটাগং কিংস বনাম ছিপাতলী ফুটবল একাডেমি। ১৫ মে সেমিফাইনাল প্রথম ম্যাচ বিজয়ী বনাম তৃতীয় ম্যাচ বিজয়ী পরেরদিন দ্বিতীয় ম্যাচ বিজয়ী বনাম চতুর্থ ম্যাচ বিজয়ী। ২২ মে ফাইনাল খেলায় দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী প্রতিদ্বন্দিতা করবেন প্রথম সেমিফাইনাল বিজয়ীর সাথে। 

পৃষ্ঠপোষক তকি বলেন, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় কেবল হাটহাজারী কিংবা দেশ নয় প্রবাসে অবস্থানরত ক্রীড়ামোদিরা যাতে খেলা উপভোগ করতে পারে এ জন্য মিডিয়ার ভূমিকা অন্যতম। তিনি বলেন, খেলার সার্বিক নিরাপত্তা এবং যানজটে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক কর্মীরা দায়িত্ব পালন করবেন। এসময় আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy