দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৩টা ১০মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়।ভারতের

2026-05-09T16:42:54+00:00
2026-05-09T16:42:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৫২)
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
X

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৩টা ১০মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামে এর উৎপত্তি হয়।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের বিলাসিপাড়া। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত পড়েছে।

ইউএসজিএসও একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভূত হওয়ার পোস্ট দেখা গেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy