প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন নরেন্দ্র মোদি, কী তার পরিচয়

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি ভারতে বিধান সভা নির্বাচন শেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ৯৮ বছর বয়সী এক

2026-05-09T19:44:17+00:00
2026-05-09T19:44:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন নরেন্দ্র মোদি, কী তার পরিচয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৪৮)
শপথ অনুষ্ঠানে ৯৮ বছরের প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রমাণ মোদির
X

শপথ অনুষ্ঠানে ৯৮ বছরের প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রমাণ মোদির

সম্প্রতি ভারতে বিধান সভা নির্বাচন শেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ৯৮ বছর বয়সী এক প্রবীণ বিজেপি নেতার আশীর্বাদ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী তাঁকে আলিঙ্গন করেন এবং পা ছুঁয়ে সম্মান জানান। এই প্রবীণ নেতার নাম মাখনলাল সরকার। শিলিগুড়ির বাসিন্দা তিনি বিজেপির শুরুর দিককার অন্যতম জ্যেষ্ঠ রাজ্য নেতা হিসেবে পরিচিত।

শপথ অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার শপথ নেওয়ার এই দিনে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান স্মরণ করা স্বাভাবিক। তাঁর স্বপ্ন পূরণে কোনো প্রচেষ্টাই বাকি রাখা হবে না।” মোদী আরও জানান, শপথ অনুষ্ঠানে তাঁর সঙ্গে মাখনলাল সরকারের সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, “একনিষ্ঠ জাতীয়তাবাদী মাখনলাল সরকার ড. মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং জম্মু-কাশ্মীরে তাঁর সঙ্গে যাওয়ার সময় গ্রেপ্তারও হয়েছিলেন।” 

প্রধানমন্ত্রী বলেন, মাখনলাল সরকার সারাজীবন বিজেপির জন্য কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গে দলের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, “বিজেপি গর্বিত যে এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, যাঁরা মানুষের মধ্যে কাজ করে দলকে শক্তিশালী করেছেন।” 

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ৯৮ বছর বয়সী এক প্রবীণ বিজেপি নেতার আশীর্বাদ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী তাঁকে আলিঙ্গন করেন এবং পা ছুঁয়ে সম্মান জানান। এই প্রবীণ নেতার নাম মাখনলাল সরকার।

শিলিগুড়ির বাসিন্দা তিনি বিজেপির শুরুর দিককার অন্যতম জ্যেষ্ঠ রাজ্য নেতা হিসেবে পরিচিত। 

শপথ অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার শপথ নেওয়ার এই দিনে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান স্মরণ করা স্বাভাবিক। তাঁর স্বপ্ন পূরণে কোনো প্রচেষ্টাই বাকি রাখা হবে না।” 

মোদী আরও জানান, শপথ অনুষ্ঠানে তাঁর সঙ্গে মাখনলাল সরকারের সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, “একনিষ্ঠ জাতীয়তাবাদী মাখনলাল সরকার ড. মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং জম্মু-কাশ্মীরে তাঁর সঙ্গে যাওয়ার সময় গ্রেপ্তারও হয়েছিলেন।” 

প্রধানমন্ত্রী বলেন, মাখনলাল সরকার সারাজীবন বিজেপির জন্য কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গে দলের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, “বিজেপি গর্বিত যে এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, যাঁরা মানুষের মধ্যে কাজ করে দলকে শক্তিশালী করেছেন।”






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy