মিরপুর টেস্টে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে সফরকারী দল পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯ রান

2026-05-09T20:22:00+00:00
2026-05-09T20:22:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুর টেস্টে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৪০)
মিরপুর টেস্টে আজানের ব্যাটে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান-ইন্টারনেট
X

মিরপুর টেস্টে আজানের ব্যাটে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান-ইন্টারনেট

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে সফরকারী দল পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিন শেষ করেছে তারা। সফরকারী দল পিছিয়ে আর ২৩৪ রানে।

ওপেনিংয়ে শতরানের জুটি গড়েছেন পাকিস্তানি দুই ওপেনার আজান আওয়াইস আর ইমাম উল হক। কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ১০৬ রানের ওপেনিং জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ইমাম, ৪৫ রান করে।

এরপর দিনের বাকি ২৪ ওভার অনায়াসে পাড়ি দিয়েছেন দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস আর আবদুল্লাহ ফজল। আজান ৮৫ আর ফজল ৩৭ রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামবেন।

এর আগে একটা সময় মনে হচ্ছিল, চারশ ছোঁয়াই কঠিন হয়ে যাবে বাংলাদেশের। তবে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ভালোভাবেই ৪০০ পার করে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।

শনিবার ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দশ ওভার মুশফিকুর রহিম আর লিটন দাস দেখেশুনে কাটিয়ে দেন। কিন্তু বাংলাদেশের বোর্ডে ৩৩৮ রান উঠতেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফেরেন লিটন দাস। ব্যক্তিগত ৩৩ রানে অফস্টাম্পের বেশ বাইরের বল টেনে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন তিনি।
আব্বাসের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ (১০)। অফস্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু আটকা পড়েন ইমাম-উল-হকের হাতে। তার বিদায়ে ৩৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামও মুশফিককে সঙ্গ দিতে পারেননি। আব্বাসের বাউন্সি ডেলিভারিতে চোখ বুজে ব্যাট চালিয়েছিলেন। বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ২৩ বলে ১৭ করেন তাইজুল। ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর তৃতীয় বলেই সাজঘরের পথ ধরেন ৩৯তম জন্মদিনে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেওয়া মুশফিক। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ১৭৯ বলে তার ধৈর্যশীল ৭১ রানের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারির মার।

এবাদত হোসেন রানের খাতা খুলতে পারেননি। তাকে শূন্য রানে ফিরিয়ে নিজের ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস। ৩৮৪ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে চারশ হবে কিনা, সেটি নিয়ে ছিল সংশয়। তবে তাসকিন আহমেদের ব্যাটে ৪০০ রানের গণ্ডি পার করে টাইগাররা। মোহাম্মদ আব্বাসকে ছক্কা মেরেই দলের চারশ পূর্ণ করেন তাসকিন। শেষ পর্যন্ত ১৯ বলে ৩ চার আর ১ ছক্কায় শাহিন আফ্রিদির বলে দ্বিতীয় স্লিপে সউদ শাকিলের দুর্দান্ত ক্যাচ হন তিনি। ৪ রানে অপরাজিত থাকেন নাহিদ রানা।

যদিও শেষ জুটিতে তাসকিন আহমেদের ক্যামিওতে চারশর সীমানা ছাড়াতে পারে দল। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি। ১১ টেস্টের ক্যারিয়ারে কখনও ১১ বলের বেশি খেলতে না পারা নাহিদ রানা এবার ২৩ বল খেলে ফেলেন। শেষ জুটিতে দুজন যোগ করেন ২৯ রান।

আফ্রিদির বলে স্লিপে সাউদ শাকিলের দুর্দান্ত ডাইভিং ক্যাচে তাসকিনের বিদায়ে শেষ হয় দলের ইনিংস। বাংলাদেশের রানকে তখন যথেষ্টই হৃষ্টপুষ্ট মনে হচ্ছিল। কে জানত, দিন শেষে তাদেরকে মাঠ ছাড়তে হবে বোলিংয়ের হতাশা নিয়ে!

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩০১/৪) ১১৭.১ ওভারে ৪১৩ (মুশফিক ৭১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, ইবাদত ০, তাসকিন ২৮, নাহিদ ৪*; আফ্রিদি ৩১.১-৮-১১৩-৩, আব্বাস ৩৪-৮-৯২-৫, হাসান ২৬-৫-৭৫-১, সালমান ৬-০-২৫-০, নোমান ২০-০-৮০-১)।

পাকিস্তান ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৯/১ (আজান ৮৫*, ইমাম ৪৫, ফাজাল ৩৭*; তাসকিন ৮-০-৪০-০, ইবাদত ৮-১-৩৮-০, নাহিদ ৯-১-৪৭-০, মিরাজ ১৬-২-৩৭-১, তাইজুল ৫-০-১২-০)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy