মমতার বাড়ি লক্ষ্য করে বিজেপি সমর্থকদের ইট-পাটকেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাসভবন লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান

2026-05-09T20:21:45+00:00
2026-05-09T20:21:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মমতার বাড়ি লক্ষ্য করে বিজেপি সমর্থকদের ইট-পাটকেল নিক্ষেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৫৫)
মমতা বন্দ্যোপাধ্যায়
X

মমতা বন্দ্যোপাধ্যায়

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাসভবন লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান দিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকরা।

আজ শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একই মঞ্চে শপথ নেন রাজ্যের পাঁচজন মন্ত্রীও।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মমতা ব্যানার্জির বাড়ির সামনে 'চোর-চোর' স্লোগান দেয় বিজেপি কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল প্রতিকৃতি হাতে 'জয় শ্রীরাম' স্লোগানও দেয় তারা। ইট-পাটকেল ছোড়া হয় মমতা ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ।

এদিকে, রবীন্দ্রজয়ন্তী উদযাপনে নিজ বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেত্রী। 

এ সময় বিজেপির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy