ঢাকা ছাড়লেন হামজা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী চার দিনের ঢাকা সফর শেষ করে আজ (শনিবার) সকালে স্ত্রীকে সঙ্গে

2026-05-09T20:52:43+00:00
2026-05-09T20:52:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা ছাড়লেন হামজা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৫)
ফুটবলার হামজা চৌধুরী
X

ফুটবলার হামজা চৌধুরী

ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী চার দিনের ঢাকা সফর শেষ করে আজ (শনিবার) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন। ব্যস্ত ক্লাব মৌসুমের ফাঁকে ব্যক্তিগত কিছু কাজ সারতেই এবার দেশে এসেছিলেন তিনি।

সফরকালে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন হামজা। পাশাপাশি তিনি বসুন্ধরা কিংস অ্যারেনা ও নতুন কুঁড়ি স্পোর্টসে গিয়ে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সময় কাটান। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কারণে ফিফা উইন্ডো ছাড়া সাধারণত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ কম পান এই মিডফিল্ডার। আগামী ৫ জুন সান মারিনোতে বাংলাদেশের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচকে সামনে রেখে ২৪ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজাকে ক্যাম্পে যোগ দিতে দেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে ক্যাম্প শুরুর দুদিন আগেও তিনি আবার ঢাকায় আসতে পারেন বলে জানা গেছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy