ভিনিসিয়াসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলমান অস্থিরতার কেন্দ্রে এখন ভিনিসিয়াস জুনিয়রের নাম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিলিয়ান এই তারকা

2026-05-09T21:03:39+00:00
2026-05-09T21:03:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিনিসিয়াসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৯)
ভিনিসিয়াস জুনিয়র
X

ভিনিসিয়াস জুনিয়র

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলমান অস্থিরতার কেন্দ্রে এখন ভিনিসিয়াস জুনিয়রের নাম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিলিয়ান এই তারকা নাকি কোচ আলভারো আরবেলোয়ার ঘনিষ্ঠ হিসেবে দলের ভেতরের নানা তথ্য তার কাছে পৌঁছে দেন, যা ড্রেসিংরুমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিনিসিয়াসের আচরণ ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়ে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। ম্যাচ চলাকালীন তার কিছু আচরণ নিয়েও অনেকের বিরক্তি রয়েছে বলে জানা গেছে। ফলে ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতার বড় একটি কারণ হিসেবেই তাকে দেখা হচ্ছে।

কোচ আরবেলোয়ার সঙ্গে ভিনিসিয়াসের সম্পর্কও আলোচনায় এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান কোচের অধীনে তিনি কার্যত ‘অস্পর্শনীয়’ অবস্থানে আছেন। এর আগে জাবি আলোনসোর সময়ে এমন সুবিধা পাননি এই উইঙ্গার। তবে আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা ছাড়া প্রায় সব ম্যাচেই খেলেছেন তিনি।

সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ। দলের ভেতরে ধারণা তৈরি হয়েছে, কোচ উপস্থিত না থাকলে ভিনিসিয়াসই নাকি বিভিন্ন তথ্য আরবেলোয়ার কাছে পৌঁছে দেন। এই সন্দেহের কারণেই সতীর্থদের একাংশ তার ওপর আরও বিরক্ত হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। এখনো নতুন চুক্তিতে সই করেননি তিনি। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। এরপর অন্য ক্লাবের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান তারকা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy