নেইমারকে সবসময়ই বিশ্বকাপে দেখতে চাই : মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ঘিরে আলোচনায় আছেন নেইমার। ব্রাজিল দলে তার থাকা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে তার বন্ধু ও এক সময়ের

2026-05-09T21:09:27+00:00
2026-05-09T21:09:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেইমারকে সবসময়ই বিশ্বকাপে দেখতে চাই : মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৬৯)
লিওনেল মেসি ও নেইমার জুনিয়র
X

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র

বিশ্বকাপ ঘিরে আলোচনায় আছেন নেইমার। ব্রাজিল দলে তার থাকা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে তার বন্ধু ও এক সময়ের সতীর্থ আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি কিন্তু নেইমারকে বিশ্বকাপের মঞ্চে দেখার অপেক্ষায়। তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রা খেলুক। নেইমার যেকোনো অবস্থাতেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’

উপস্থাপক পোলো আলভারেজের ‘লো দেল পোলো’ অনুষ্ঠানে নেইমারকে নিয়ে আশা প্রকাশ করে মেসি বলেছেন, ‘ব্রাজিল ও ফুটবলের জন্য নেইমার যা প্রতিনিধিত্ব করে, তাতে তাকে বিশ্বকাপে দেখতে দারুণ লাগবে। আমি আশা করি, সে সেখানে থাকবে। যদিও এ বিষয়ে আমি নিরপেক্ষ থাকতে পারি না, কারণ নেইমারকে সবসময়ই বিশ্বকাপে দেখতে চাই।’

বার্সেলোনায় চার মৌসুম এবং পরে পিএসজিতে আরও দুই বছর একসঙ্গে খেলেছেন তারা। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। ২০২৩ সালে পিএসজি ছাড়েন দুজনই। এরপর মেসি যোগ দেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে, আর নেইমার পাড়ি জমান সৌদি ক্লাব আল হিলালে। তার পর তো সান্তোসেই চলে যান তিনি। 

নেইমারের ব্যক্তিত্বের প্রশংসা করে মেসি বলেছেন, ‘তার মধ্যে আলাদা এক ধরনের আকর্ষণ আছে। সে অভিনয় করে না, নিজের অনুভূতি অনুযায়ী জীবন কাটায়। অন্যরা কী বলবে, সেটা নিয়ে ভাবে না। খুব স্বাভাবিকভাবে জীবন উপভোগ করে।’

এ ছাড়া আসন্ন বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা নিয়েও মন্তব্য করেন মেসি। তার মতে, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে কিছু দল ভালো অবস্থায় আছে।  মেসি বলেছেন, ‘বিশ্বকাপ সবসময়ই কঠিন, কারণ এখানে বিশ্বের সেরা দলগুলো খেলে। আর্জেন্টিনার মানুষ সবসময় যেমন আশা করে, আমরাও আশাবাদী। তবে এটাও মানতে হবে, কিছু দল আমাদের চেয়ে ভালো অবস্থায় বিশ্বকাপে যাচ্ছে।’

ফেভারিটের তালিকায় ফ্রান্সকে এগিয়ে রাখলেও স্পেন-ব্রাজিলকেও শিরোপার শক্তিশালী দাবিদার মনে করেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে ফ্রান্স খুব শক্তিশালী দল। তাদের দলে অসংখ্য বিশ্বমানের খেলোয়াড় আছে। স্পেনও দারুণ করছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও তারা সবসময়ই শিরোপার লড়াইয়ে থাকে।’

তার পর শিরোপার জন্যে মেসির পছন্দের দ্বিতীয় তালিকায় রয়েছে জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল। বিশেষ করে পর্তুগালকে তিনি ‘খুব প্রতিযোগিতাপূর্ণ ও দুর্দান্ত দল’ বলে উল্লেখ করেছেন। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy