আবারও বিএসপিএর সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও নির্বাচন ২০২৬-২৭ আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)

2026-05-09T21:18:49+00:00
2026-05-09T21:18:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও বিএসপিএর সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৪৫)
সুদীপ্ত আহমদ আনন্দ (বাঁয়ে) এবং রেজওয়ান উজ জামান রাজিব (ডানে)।
X

সুদীপ্ত আহমদ আনন্দ (বাঁয়ে) এবং রেজওয়ান উজ জামান রাজিব (ডানে)।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও নির্বাচন ২০২৬-২৭ আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৪৪ জন সদস্য।

দ্বিতীয় অধিবেশনে বিএসপিএ’র নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ে।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল২৪)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক আগামীর সময়)। এছাড়া দু’জন সহ-সভাপতি পদে তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস) নির্বাচিত হয়েছেন। 

দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। অর্থ সম্পাদক পদে শাহজাহান কবির (কালেরকন্ঠ) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল২৪)। পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল।

নির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস), সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)। 

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy