শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে প্রথমবারের

2026-05-09T21:19:56+00:00
2026-05-09T21:19:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৫৮)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
X

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার (৯ মে) অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এনডিএ জোটের শীর্ষ নেতারা এবং হাজার হাজার বিজেপি সমর্থক। অনুষ্ঠানকে পশ্চিমবঙ্গে বিজেপির একটি ঐতিহাসিক রাজনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি মঞ্চ থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। পরে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে করজোড়ে মাথা নত করেন। এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

এদিকে, প্রধানমন্ত্রী মোদি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে লেখেন, পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই! জনগণের আশীর্বাদই গণতন্ত্রের প্রকৃত শক্তি এবং জনসংকল্পের মহোত্তম উৎস।

বিজেপির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, বাংলার মাটি থেকে, এর মানুষের পক্ষ থেকে অগণিত অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ। এই দৃশ্যটি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের ওপর বাংলার জনগণের রাখা আস্থার প্রতি শ্রদ্ধাঞ্জলি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy