বিশ্বকাপ উপলক্ষ্যে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মেক্সিকো জুড়ে। সেই আবহে দেশটির সরকার শিক্ষা

2026-05-09T21:22:46+00:00
2026-05-09T21:22:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ উপলক্ষ্যে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৪১)
ফুটবল বিশ্বকাপেরন ট্রফি ও মেক্সিকো ফুটবল ফেডারেশনের লোগো
X

ফুটবল বিশ্বকাপেরন ট্রফি ও মেক্সিকো ফুটবল ফেডারেশনের লোগো

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মেক্সিকো জুড়ে। সেই আবহে দেশটির সরকার শিক্ষা কার্যক্রমের সময়সূচিতে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। মেক্সিকোর বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে এবার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগেই শেষ করা হবে। নতুন সূচি অনুযায়ী, ৫ জুন থেকে শুরু হয়ে গ্রীষ্মকালীন ছুটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সরকারের ভাষ্য, বিশ্বকাপ চলাকালে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারে, সেটিই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হিসেবে ইতোমধ্যেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো।

দেশটির মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মনটেরে শহরে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচ। পাশাপাশি ঐতিহাসিক এস্তাদিও আজতেকাকেও রাখা হয়েছে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর তালিকায়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy