বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

তবে কি লিওনেল মেসির চাওয়া পূর্ণ হচ্ছে? মেসি চান, নেইমার বিশ্বকাপে খেলুক। আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি

2026-05-09T21:30:59+00:00
2026-05-09T21:30:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৪৪)
এভাবেই বল পায়ে বিশ্বকাপে নজর কাড়ার স্বপ্ন দেখছেন নেইমার।
X

এভাবেই বল পায়ে বিশ্বকাপে নজর কাড়ার স্বপ্ন দেখছেন নেইমার।

তবে কি লিওনেল মেসির চাওয়া পূর্ণ হচ্ছে? মেসি চান, নেইমার বিশ্বকাপে খেলুক। আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার নিরপেক্ষ থাকার সুযোগ নেই। নেইমার আমার বন্ধু... অবশ্যই চাইব সে বিশ্বকাপে থাকুক। সে যে ধরনের মানুষ তার এটা প্রাপ্য। আশা করি, সেখানে সে থাকতে পারবে।’

মেসির আশা যেন পূর্ণ হওয়ার পথেই। কেননা কার্লো আনচেলত্তি বিশ্বকাপের  প্রাথমিক দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো তাদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে। তবে লিস্ট বেশ বড়ই।

আগামী সোমবার আনচেলত্তি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যমটি। সেখান থেকে আগামী ১৮ মে ২৬ দলের লিস্ট দেবেন ব্রাজিলের কোচ। এই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা চেলসির স্ট্রাইকার এস্তেভাও।

প্রাথমিকে থাকাটা অনেকটা নিশ্চিত হলেও চূড়ান্ত স্কোয়াডে থাকতে হলে বেশ পরীক্ষাই দিতে হবে নেইমারকে। কেননা অনেক দিন ধরেই আনচেলত্তি বলে আসছেন, বিশ্বকাপে থাকার জন্য ৩৪ বছর বয়সী প্লে মেকারকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা। সে আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে, এটা স্বাভাবিক ভাবনা। তবে তাকে দেখাতে হবে, সে এখনো সেই মানের খেলোয়াড়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy