পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

আজ (৯ মে শনিবার) বারিধারা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ার এম.এ রশিদ ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি

2026-05-09T21:30:08+00:00
2026-05-09T21:30:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৮৯)
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
X

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আজ (৯ মে শনিবার) বারিধারা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ার এম.এ রশিদ ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ।

প্রধান অতিথির বক্তব্যে শাহে আলম বলেন, “শিক্ষার্থীদের সপ্ন দেখতে হবে। ফলাফল যাই হোক, সবাইকে চেষ্টা করে যেতে হবে।“ শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০ ভাগ শিক্ষকই নারী, যা বর্তমান সরকারের নারী উন্নয়নের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। 

তিনি বলেন,পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামীণ জনগোষ্ঠী, প্রান্তিক নারী ও কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং দেশের এই অগ্রযাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথমে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখা থেকে মোট ২২জন ট্যালেন্টপুলে, সাধারণ গ্রেডে মোট ১৩জন এবং প্রতিষ্ঠানের নিজস্ব কোটায় মোট ১০জনসহ সর্বমোট ৪৫জন শিক্ষার্থীদের মাঝে  প্রধান অতিথি এবং  বিশেষ অতিথির মাধ্যমে চেক, সনদ ও সম্মাননা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান সাউথ পয়েন্ট স্কুলের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের আয়োজনে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পর্ষদের অন্যতম সদস্য মিসেস মনিমুন নাহার, মিসেস এনামুন নাহার, মিসেস আথিনা রশিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত উল্লাহ খান এবং ইঞ্জিনিয়ার মোঃ সামিউর নাহিয়ান ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম, পিএসসি (অব.) এবং বারিধারা ক্যাম্পাসের অধ্যক্ষ এয়ার কমোডর (অব.) কাজী আব্দুল মঈনসহ উত্তরা, মিরপুর, শ্যামপুর ও বনানী শাখার অধ্যক্ষগণ, বিভিন্ন শাখার উপাধ্যক্ষগণ, প্রধানশিক্ষক ও শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy