নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান

না‌জিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. আল-আমিন খান ও সাধারণ সম্পাদক

2026-05-09T21:55:16+00:00
2026-05-09T21:55:16+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান
না‌জিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ১০৪)
সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান
X

সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. আল-আমিন খান ও সাধারণ সম্পাদক পদে মো. নজির খান নির্বাচিত হয়েছেন।

শনিবার (০৯ মে) উপজেলা সদরের সাঈদ ফরাজির নির্মানাধীন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ২'শ ৫৬ জন ভোটারের মধ্যে ২'শ ৫০ জন ভোট প্রদান করেন। চারটি পদের ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।

এতে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সহ-সভাপতি ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. আল-আমিন খান (ঘড়ি) প্রতীক নিয়ে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ কালাম শেখ (চেয়ার) প্রতীকে ৯৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মো. নজির খান (হারিকেন) প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মো. বাবুল খান (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট এবং সহ-সভাপতি পদে মো. ওমর আলী খান (মোমবাতি) প্রতীকে ১৪৪ ভোট ও মো. জাকির শেখ ১১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আরিফুর রহমান টুবুলকে প্রদান করে পাঁচ সদস্যের একটি টিম। বাকি চার সদস্যরা হলেন ডা: আবু হাচান, মো. সাজাহান খান, মো. মোস্তফা মৃধা ও মো. ইলিয়াস শেখ।

উল্লেখ্য ১১টি পদের ৪টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাকি ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. মোস্তাফিজুর রহমান (কোষাধক্ষ), মো. খোকন খান (সহ-সাধারণ সম্পাদক), মো. ইস্ররাফীল হাওলাদার (দপ্তর সম্পাদক),  মো. রাশেদ খান (প্রচার সম্পাদক) ও সম্মানিত সদস্য ৩ জন তারা হলেন, মো. শহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. মোদাচ্ছের আলী খান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy