প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৫৩ এএম (ভিজিট : ৪৪)

X
লিওনেল মেসি
সম্প্রতি লো দেল পোলো ইউটিউব চ্যানেলে আর্জেন্টাইন টিভি হোস্ট জোয়াকিন আলভারেজকে এক সুদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। প্রায় সাড়ে ২৯ মিনিটের সাক্ষাৎকারে অবধারিতভাবেই স্থান পেয়েছে আসন্ন বিশ্বকাপ নিয়ে নানা প্রসঙ্গ।
জোয়াকিন আলভারেজ এক পর্যায়ে জিজ্ঞেস করেন, মেসি নাক ডাকেন কি না। জবাবে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘না, আমি জানি না। হয়তো ক্লান্ত থাকলে হতে পারে। কিন্তু আমি জানি না। আন্তেনেলার কাছ থেকে জানতে হবে।’
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এই আসরে আর্জেন্টিনার শিরোপা জেতার সুযোগ নিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড় এখন চোট ও ম্যাচ ফিটনেসের ঘাটতির মধ্যে আছে, সত্যি কথা হলো দলটি খুবই ঐক্যবদ্ধ। এই দলটি সবসময় লড়ে, জিততে চায় এবং লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দেয়, এটা আমরা দেখেছি।
আর্জেন্টাইন হিসেবে আমরা যেমন সবসময় করি, বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো অফিসিয়াল প্রতিযোগিতা এলে আমাদের উত্তেজিত হওয়া উচিত। তবে এটাও মানতে হবে, এমন কিছু দল আছে যারা আমাদের চেয়ে এগিয়ে, দল হিসেবেও, বর্তমান ফর্মের দিক থেকেও।’