স্ক্রিনিং পারফরম্যান্সে শীর্ষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

স্বাস্থ্য

সেরা স্ক্রিনিং পারফরম্যান্স জেলা ভিত্তিক ঢাকা বিভাগে প্রথম হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।এ বিষয়ে শনিবার(৯ মে)

2026-05-10T12:46:50+00:00
2026-05-10T12:46:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্ক্রিনিং পারফরম্যান্সে শীর্ষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৬০)
স্ক্রিনিং পারফরম্যান্সে ঢাকা বিভাগে প্রথম আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
X

স্ক্রিনিং পারফরম্যান্সে ঢাকা বিভাগে প্রথম আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সেরা স্ক্রিনিং পারফরম্যান্স জেলা ভিত্তিক ঢাকা বিভাগে প্রথম হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

এ বিষয়ে শনিবার  (৯ মে) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানকে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।

ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে বিশেষ সাফল্যের কারণে এ পুরষ্কার দেয়া হয় তাকে।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকী, পি এইচ সি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ সৈয়দ কামরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের প্রকল্প পরিচালক (ইপিসবিসিএসপি) অধ্যাপক ডাঃ আশরাফুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy