জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বর্ডার গার্ড বাংলাদেশ

বুলেটিন ডেস্ক

খেলাধুলা

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন

2026-05-10T13:02:16+00:00
2026-05-10T13:02:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বর্ডার গার্ড বাংলাদেশ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ৩২)
জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বর্ডার গার্ড বাংলাদেশ
X

জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বর্ডার গার্ড বাংলাদেশ

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।
 
বৃহষ্পতিবার (৭ মে) থেকে জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৩টি তাম্র পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বৃহষ্পতিবার ২টি রোড ইভেন্ট ও ৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৬টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ২টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক অর্জন করে। 

এছাড়া শুক্রবার অনুষ্ঠিত ২টি রোড ইভেন্ট ও ৬টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৮টি ইভেন্ট বিজিবি সাইক্লিং দলের ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে। 

শনিবার (৯ মে) প্রতিযোগিতার সমাপনী দিনে ২টি রোড ইভেন্ট ও ৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৬টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করতে সক্ষম হয়। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy