সৈয়দপুরে সরফরাজ ফুড ইন্ডাষ্ট্রিজের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অর্থ-বানিজ্য

নীলফামারীর সৈয়দপুরে সরফরাজ ফুড ইন্ডাষ্ট্রিজ নামে একটি চিপস্ ফ্যাক্টরীর উদ্বোধন শেষে শিল্পনগরী পরিদর্শন করেন এবং এতে অবস্থিত কল-কারখানার

2026-05-10T14:30:29+00:00
2026-05-10T15:13:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে সরফরাজ ফুড ইন্ডাষ্ট্রিজের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৩:১৩ পিএম  (ভিজিট : ৮৩)
সৈয়দপুরে সরফরাজ ফুড ইন্ডাষ্ট্রিজের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী
X

সৈয়দপুরে সরফরাজ ফুড ইন্ডাষ্ট্রিজের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

নীলফামারীর সৈয়দপুরে সরফরাজ ফুড ইন্ডাষ্ট্রিজ নামে একটি চিপস্ ফ্যাক্টরীর উদ্বোধন শেষে শিল্পনগরী পরিদর্শন করেন এবং এতে অবস্থিত কল-কারখানার মালিকদের সাথে মত-বিনিময় করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার (৯ মে’) সন্ধ্যায় বিসিক শিল্পনগরীতে উদ্বোধন শেষে শিল্প নগরীর কার্যালয়ের সামনে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কৃষি জমি রক্ষা করে শিল্পের প্রসার ঘটাতে হবে। 

তিনি বলেন, আরও ৪৪ একর জমির ওপর বিসিক নগরী সম্প্রসারণ করা হবে। এতে প্রায় ২০০ শিল্প হবে। এতে হাজার-হাজার মানুষের কর্ম-সংস্থান হবে। সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ও রয়েছে। তবে কৃষি জমিকে রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে। সরকারের প্রথম কাজ হচ্ছে বেকার সমস্যা সমাধান করা। এ লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামি ৫ বছরে ২ কোটি লোকের কর্মসংস্থান করা হবে।

রাষ্ট্রায়ত্ত বন্ধ কল-কারখানা চালু করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, শিল্প কল-কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। রংপুর বিভাগেই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের। ফলে এ অঞ্চলে বিসিক শিল্পনগরী ও এর বাইরে বিভিন্ন জায়গায় ছোট-ছোট শিল্প কল-কারখানা গড়ে উঠেছে। এখানে যাতে আরও শিল্প কারখানা গড়ে ওঠে সেজন্য উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। এজন্য তাদেরকে কম লাভে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। 

এরআগে মন্ত্রী বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন এবং এতে অবস্থিত কল-কারখানার মালিকদের সাথে মত-বিনিময় করেন। 

এসময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ আব্দুল মুনতাকিম, শিল্প-মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. নুরেল হকসহ অন্যান্য কর্মকর্তা ও বিসিক শিল্প-নগরীতে অবস্থিত কল-কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy