যে কারণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।রোববার (১০ মে) রাতে তার

2026-05-10T16:18:21+00:00
2026-05-10T16:18:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৫৭)
আসিফ মাহমুদ
X

আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

রোববার (১০ মে) রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিষয়টি আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি।

সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন সেশনে অংশ নেওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন আসিফ মাহমুদ। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy