হাম মোকাবিলায় সংকটাপন্ন শিশুদের চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

সিটি ব্যাংক পিএলসি দেশে শিশুদের মধ্যে বাড়তে থাকা হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দুটি শীর্ষ সরকারি হাসপাতালের সংকটাপন্ন শিশু চিকিৎসাসেবা

2026-05-10T16:41:47+00:00
2026-05-10T17:08:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাম মোকাবিলায় সংকটাপন্ন শিশুদের চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৫:০৮ পিএম  (ভিজিট : ৩৩)
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের সংকটাপন্ন চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা
X

হাম প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের সংকটাপন্ন চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা

সিটি ব্যাংক পিএলসি দেশে শিশুদের মধ্যে বাড়তে থাকা হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দুটি শীর্ষ সরকারি হাসপাতালের সংকটাপন্ন শিশু চিকিৎসাসেবা শক্তিশালী করতে সহায়তা প্রদান করেছে।

বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট-এর হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক। একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সহায়তায় প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করছে ব্যাংকটি বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
এর আগে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট-এ এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনেও সহায়তা করেছিল সিটি ব্যাংক। সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এসব উদ্যোগ অন্তর্ভূক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইং-এর নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

একটি পারপাস-ড্রিভেন প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক মানুষের পাশে থেকে অর্থবহ ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।







Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy