প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ৫৬)

X
শায়েস্তাগঞ্জে কবিরুল হাসান সুমনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
শায়েস্তাগঞ্জে কবিরুল হাসান সুমনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২০১৪ সালের ৯ মে তিনি নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য- মরহুম কবিরুল হাসান সুমন শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কে আলী প্লাজার স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ করম আলীর ছেলে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বড়ির সভাপতি, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন এবং লেখক সাংবাদিক শায়েস্তাগঞ্জ সভাপতি মঈনুল হাসান রতনের ছোট ভাই।