মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ জেনারেলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনিকে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব আশ্বস্ত করেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো কৌশলগত ভুল বা আগ্রাসন মোকাবিলায়

2026-05-10T19:14:25+00:00
2026-05-10T19:14:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ জেনারেলের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৪৭)
মোজতবা খামেনি
X

মোজতবা খামেনি

আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনিকে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব আশ্বস্ত করেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো কৌশলগত ভুল বা আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আজ রোববার (১০ মে) ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন এবং দেশটির সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজ বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।

বৈঠকে আবদুল্লাহি বলেন, ইরানের সব যোদ্ধা মনোবল, প্রতিরক্ষা ও আক্রমণাত্মক প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, যাতে যুক্তরাষ্ট্র-ইরায়েলের যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করা যায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো কৌশলগত ভুল, আগ্রাসন বা হামলা চালায়, তাহলে ইরানি বাহিনী দ্রুত ও শক্তিশালী জবাব দেবে।

একইসঙ্গে তিনি সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেন, তার নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে সশস্ত্র বাহিনী ইসলামি বিপ্লবের আদর্শ, প্রিয় মাতৃভূমি ইরান, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং সাহসী ইরানি জনগণকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবে।

বৈঠকে আয়াতুল্লাহ খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চল্লিশ দিনের যুদ্ধের পর শত্রু মোকাবিলায় আরও দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy