মিরাজের আরও একটি ফাইফার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মেহেদি হাসান মিরাজের আরও একটি ফাইফার। তার অফ স্পিনে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড

2026-05-10T20:20:45+00:00
2026-05-10T20:58:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরাজের আরও একটি ফাইফার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৮:৫৮ পিএম  (ভিজিট : ৩৩)
বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ
X

বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ

মেহেদি হাসান মিরাজের আরও একটি ফাইফার। তার অফ স্পিনে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ। ক্যারিয়ারের ৫৭ টেস্টে খেলতে নেমে এনিয়ে ১২বার পাঁচ বা তার বেশি উইকেট শিকারের নজির গড়েছেন মিরাজ।

২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন মিরাজ। সিরিজের ঠিক পরের ম্যাচে ঢাকায় হোম অব ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ইনিংসে ৬টি করে উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

শুধু তাই নয়, মিরাজের বোলিং নৈপুণ্যে কিংবদন্তি ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতে নেন মিরাজ। 

জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক খেলে যাচ্ছেন মিরাজ। ইতোমধ্যে ৫৭ টেস্টে ২১০ উইকেট শিকার করেছেন তিনি। শুধু উইকেট শিকার করাই নয়, ব্যাট হাতেও দারুণ পারফর্ম করছেন এই অলরাউন্ডার। ৫৭ টেস্টে দুই সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ইতোমধ্যে ২ হাজার ১৭৪ রান করেছেন মিরাজ।

ওয়ানডে ক্রিকেটে ১২০ ম্যাচে অংশ নিয়ে ২ সেঞ্চুরি আর ৭টি ফিফটির সাহায্যে ১৮২৭ রান সংগ্রহ করেন মিরাজ। বল হাতে শিকার করেন ১২৯ উইকেট। টি২০’র সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৪ ম্যাচে অংশ নিয়ে ৪১৮ রান সংগ্রহ করার পাশাপাশি মিরাজ শিকার করেন ১৮ উইকেট।

সবমিলে তিন ফরম্যাটে ২১১ ম্যাচে অংশ নিয়ে মিরাজ ৪ সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪১৯ রান সংগ্রহের পাশাপাশি শিকার করেন ৩৫৭ উইকেট।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy